নকলা উপজেলা হলরুমে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ সজিব মিয়া | উপজেলা প্রতিনিধি, নকলা
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে নকলা উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী (শেরপুর-২: নকলা-নালিতাবাড়ি)। সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে সুষ্ঠু, সুন্দর ও প্রাণবন্ত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নকলা সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদ আলম, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, নকলা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শামসুল হক রাকিব, নকলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুমাল হাসান, উপজেলা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, সরকারি হাজী জাল মামুদ কলেজের ইতিহাস বিভাগের প্রধান গোলাম মাসুম এবং নকলা উপজেলা জামায়াত ইসলামী’র আমির গোলাম সরোয়ারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে উদযাপনের আহ্বান জানানো হয়।
সম্পর্কিত খবর
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
তীব্র শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন
রাশেদের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতা ফিরোজ
নির্বাচনকে সামনে রেখে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
বেগম খালেদা জিয়ার আসনেই স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা