যুদ্ধে ইরান অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে এবং চুক্তিতে জাতীর স্বার্থ রক্ষা হয়েছে: মাসুদ পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি ইরানি জাতির স্বার্থ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন’। এছাড়াও তিনি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লিখেন, ‘যদি এই শাস্তি চুক্তির সমঝোতা স্মারকের সব শর্ত সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে এটি দেশের কয়েক দশকের রক্তক্ষয়ী নথি হিসেবে বিবেচিত হতে পারে।’
শান্তি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ২৮ ফ্রেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইজরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মার্চ মাসে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসম্মুখে উপস্থিত হননি। এটাকে নিরাপত্তার কারণ হিসেবে উল্লেখ করা হলেও, ইরানি গণমাধ্যমে তার নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। ওই হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছেন বলে জানানো হয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে, আগামী মাসের শুরুতে আয়াতুল্লাহ্ আলি খামেনির জন্য আনুষ্ঠানিক জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।